সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে শেষ মুহু্র্তে ব্যাপক গণসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন।
জানা যায়, শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় নিজ গ্রাম চর-কাদাই, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শ্রীফলতলা বাজার বাজারে স্থানীয় জনগনের সাথে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করেন।
দুপুর ১২টায় জেলার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বেতবান্দি বাজার ও ঘোরশাল শহীদ বরকত উল্লাহ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছ বিনিময় করেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তাক মোক্তার হোসেন।
দুপুরে খুকনী বাজারে, এনায়েতপুর বাজারে ও পরে জালালপুর ইউনিয়নে গণসংযোগ চালান নাঙ্গল প্রতিকের এই প্রার্থী। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই গণসংযোগ।
লাঙ্গল প্রতিকের প্রার্থী মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী প্রতিপক্ষের সমর্থকরা শুক্রবার দুপুরে আমার নিজ গ্রাম চর-কাদাই বাজারে লাঙ্গল প্রতিকের পোস্টার ছিড়ে ফেলে এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
গত ২৭ অক্টোবর বাঘাবাড়িতে গণসংযোগ করার সময় আঃলীগের প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এই ঘটনায় আমি সহ আমাদের ১০/১২ নেতা কর্মী আহত হয়। নির্বাচন কমিশনকে বিষয়গুলো বার বার অবহিত করলেও তারা এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কোন পদক্ষেপ গ্রহন করেনি।
এই পরিস্থিতি সাধারণ ভোটারগণ ও আমার নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারের কাছে আমার আবেদন দ্রুপ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে জনগনের ভোটাধিকার নিশ্চিত করুন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
