Home বিনোদন একদিনের মধ্যেই জয়া আহসানের চাওয়া পূরণ করলেন ভক্তরা

একদিনের মধ্যেই জয়া আহসানের চাওয়া পূরণ করলেন ভক্তরা

0
209

বিনোদন ডেস্ক- দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফেসবুক, ইনস্টাতে তো ছিলেনই। এখন তাকে পাওয়া যাবে ইউটিউবেও। নিজেই এ কথা জানিয়েছেন ভক্ত-অনুসারীদের।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া তার ইউটিউবে আসার কথা জানান। একই সঙ্গে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করার অনুরোধ করেন। পাশাপাশি ভক্ত-অনুসারীদের একটি কথাও দিয়েছে তিনি।

 

জয়ার ইউটিউব লিংকে কোনো ভিডিও নেই। জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার (ওয়ান কে) হয়।’

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া নিজের একটি ছবি পোস্ট করে ইউটিউবে আসার ঘোষণা দিয়েছেন। পোস্ট দেওয়া সেই ছবিটি তুলেছেন দেশের সংগীতাঙ্গনের সুপারস্টার জেমস। ছবিটির ক্যাপশনে লেখা ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই।’

 

তবে শর্ত পূরণ হয়েছে জয়ার। স্ট্যাটাস দেওয়ার একদিনের মাথায় আজ দেখা গেছে কোনো ভিডিও ছাড়াই প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার পেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here