প্রতি গালির জন্য আমি ১১ টাকা করে পাই: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক- ‘যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা, আর যারা আমার হেটার্স, আমাকে গালি দেন তারা আমাকে গালি দিতে থাকুন। তাদের প্রতি গালির পেছনে আমি ১১ টাকা করে পাই।’ এমনটাই জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

 

গেল শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বনানীতে বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজ উদ্বোধনের সময় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান নায়িকা।

 

দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি। এর আগে তার কণ্ঠে দুটি গান প্রকাশিত হয়েছে। দুটি গানই ব্যাপক আলোচিত হয়েছে। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। গানের নাম ‘হাবিবি’। এটি এরাবিক ফিউশনের গান উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, অনেকটা আইটেম ফিলের গান। মুম্বাইয়ে একটি রাজকীয় মহলে শুটিং হয়েছে।

 

নিজের সিনেমা, অভিনয় ও গানের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের নিয়মিত আপডেট দেন ফারিয়া। তার সেসব পোস্টে অনেক নেতিবাচক মন্তব্যও জমা পড়ে। এমনকি গালাগাল করতে দেখা যায় তার পোস্টে। মূলত ফারিয়ার গান গাওয়া অনেকে নেতিবাচকভাবে নেয়, অনেকে নেয় ইতিবাচকভাবে। তবে দুই ধরণের দর্শকই তার জন্য উপকারি বলে মনে করেন তিনি।

 

কবে বিয়ে করছেন এমন প্রশ্নও করা হয়। এ প্রশ্নের উত্তরে পরিস্কারভাবে ফারিয়া জানান, আপাতত তিনি বিয়ে করছেন না।

 

ফারিয়ার ভাষ্য, ‘বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিস্কার)! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গিয়েছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে৷ তাই আপাতত বিয়ে করছি না।’

 

প্রায় সাত বছরের পরিচয়ের পর গেল বছর ১মার্চ বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। পারিবারিকভাবে তাদের বাগদান হয়েছিল। ওই বছর ৮ জুন তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাগদানের খবর জানিয়েছিলেন।

 

নুসরাত ফারিয়া বলেন, এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে আছে। ওটিটি, সিনেমা দুই মিলিয়ে অনেকগুলো কাজ করতে হবে সামনে। তাই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *