নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও অজ্ঞাত যুবক (৩৫)।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, হামিদপুরের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজনের মৃত্যুর ঘটনার কথা শুনেছি। হ ত্যা নাকি আ ত্ম হ ত্যা সেটা জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে মূল ঘটনা জানা যাবে।
