Home দেশের খবর ঢাকা ইউপি নির্বাচনে অংশ নিতে ‘কাদের সিদ্দিকীর নির্দেশ’

ইউপি নির্বাচনে অংশ নিতে ‘কাদের সিদ্দিকীর নির্দেশ’

0
610

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক।

 

শুক্রবার (২৯অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজ হলরুমে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নির্দেশক্রমে আমরা এ নির্বাচনে অংশ নিয়ে প্রার্থী দিব। আমাদের প্রার্থীর পক্ষে কাজ করবেন। যেন তৃণমূলের ভোটে সেই প্রার্থী জয়ী হতে পারে। মাঠ পর্যায়ে সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

 

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপশ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল গাফফার গফুর, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম-আহবায়ক বুলবুল হাবিব, জেলা ছাত্র আন্দোলনের আহŸায়ক এনায়েত করিম, উপজেলা যুব আন্দোলনের আহŸায়ক খন্দকার মনিরুজ্জামান, যুগ্ম-অবায়ক আব্দুল আলীম, সদস্য বিন মোহাম্মদ রবিন, উপজেলা ছাত্র আন্দোলনের আহŸায়ক নাজমুল হোসেন ফরহাদ, সদস্য এম.এম সজীব প্রমুখ। এছাড়াও পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে মহান স্বাধীনতা যুদ্ধের জীবন্ত কিংবদন্তী কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও তার স্ত্রী বেগম নাসরিন কাদের সিদ্দিকীর রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here