নায়িকা পপিকে নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনই অবশেষে সত্যি হচ্ছে?

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন। তার আড়ালে থাকার কারণে বিপাকে পড়েছেন কয়েকজন নির্মাতা ও প্রযোজক।

 

কারণ পপির কারণে কিছু সিনেমার কাজ আটকা পড়ে আছে। এছাড়াও নতুন কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই চিত্রনায়িকা। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও সেগুলোর কাজ শুরু করতে পারছেন না তারা।

 

এদিকে বেশ কয়েকমাস আগেই গুঞ্জন রটে, বছরখানেক আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে বিয়ে করেছেন পপি! স্বামীকে নিয়ে রাজধানীতে বিলাসবহুল একটি ফ্ল্যাটে ঊঠেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এই নায়িকার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

 

এমনকি এ বিষয়ে কিছুই জানে না তার পরিবারের লোকজনও। পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো, পপি কোথায় আছে বা বিয়ে করেছেন কি-না সে বিষয়ে তারা কিছুই জানেন না। কারণ পপির সঙ্গে তাদেরও যোগাযোগ নেই। আত্মীয় স্বজনদের কাছেও তার খোঁজ নেই।

 

এরই মধ্যে কথা উঠেছে, পপি সন্তানসম্ভবা! সে কারণেই আড়ালে আছেন তিনি। এমনটা বলছে সিনেমাপাড়ার অনেকেই। এর আগে, এত দীর্ঘ সময় আত্মগোপনে কখনো যাননি পপি। তার এই আড়ালে চলে যাওয়া নিয়ে গুঞ্জন ঢালপালা ছড়াচ্ছে।

 

গণমাধ্যমকর্মী থেকে শুরু করে চিত্রনির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন! আর বিয়ে না করলে, এতদিন ঠিকই আড়াল ভাঙতেন তিনি।

 

উৎসুক কেউ কেউ পপির বাসায় খোঁজ নিয়ে জানতে পেরেছেন তিনি বাবা-মায়ের সঙ্গেও থাকছেন না। তাহলে কি চারপাশে ছেয়ে যাওয়া গুঞ্জন সত্যি! তার সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা পপির জীবনে যাই ঘটুক না কেন, তিনি শিগগিরই ফিরবেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন।

 

২০২০ সালে ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় সর্বশেষ কাজ করেছেন পপি। সিনেমাটির প্রায় ২০ শতাংশ কাজ বাকি থাকলেও শুটিং সম্পন্ন করার জন্য তাকে খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন এর পরিচালক মাসুমা তানি।

 

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসাসফল সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *