Home দেশের খবর ঢাকা মধুপুরে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করছেন মেয়র মাসুদ পারভেজ

মধুপুরে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করছেন মেয়র মাসুদ পারভেজ

0
214

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরের ৬ নম্বর ওয়ার্ড মধুপুর পৌরসভাসহ পৌরসভার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

 

এতে মধুপুর পৌরসভার মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন উন্নয়নমূলককাজ, হাটখোলা মাদ্রাসা থেকে চিত্রা স্টুডিও সাথী সিনেমা মোড় পর্যন্ত ড্রেনসহ, বিভিন্ন ওয়ার্ডের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা এবং রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ।

 

তিনি প্রতিনিয়ত মধুপুর পৌরসভায় উন্নয়নমূলক কাজের তদারকি ও পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি মধুপুর পৌরসভায় শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানোর কাজের উদ্বোধন করার পাশাপাশি নিয়মিত তদারকি করছেন।

 

এসময় মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) রুবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানান, “মেয়র মাসুদ পারভেজ এর হাত ধরে মধুপুর পৌরসভার উন্নয়নের ধারা ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। রাস্তা তৈরি ও রাস্তা সংস্কারের কাজে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তা খুবই প্রশংসনীয়। কাজে সুষ্ঠু তদারকি একটি কাজের সুষ্ঠু মূল্যায়ন পায়। যা তিনি নিজ হাতে করে যাচ্ছেন।”

 

আর এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন কাউন্সিলরসহ, বিভিন্ন কর্মকর্তা, মোহাম্মদ আলীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here