নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

police 32n4

নজর২৪, ঢাকা- ঢাকার নয়াপল্টনে বিএনপির শান্তি সমাবেশের কর্মসূচির পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক ৫০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।

 

সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার সম্প্রীতি মিছিলের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির একাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মিছিলে বের করলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

 

সংঘর্ষ চলাকালীন দলটির শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক সংবাদ সম্মেলনে তিনি আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবিও জানান।

 

এছাড়া পুলিশের লাঠিচার্জে, গুলি ও হামলায় ১৫ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে রিজভী বলেন, গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *