বাংলাদেশের হার: টাইগারদের পাশে দাঁড়ালেন মাশরাফি

স্পোর্টস আপডেট ডেস্ক- শারজার মাঠে ১৭১ রানের সংগ্রহটা জয়ের জন্য বড় পুঁজি ছিল বাংলাদেশের। কিন্তু বোলিংয়ের সময় বোলারদের খরুচে বোলিং, ফিল্ডিং ও ক্যাচ মিসের মাশুল বেশ খারাপভাবে দিতে হলো বাংলাদেশকে।

 

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মাহমুদুল্লাহর দল। বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

 

অথচ ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১২ ওভার পরও বাংলাদেশই ছিল ম্যাচের নিয়ন্ত্রণে। কিন্তু শেষপর্যন্ত ১৮.৪ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

 

এমতাবস্থায় টাইগার ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক সংক্ষিপ্ত বার্তায় সবাইকে দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাশরাফি। তার বিশ্বাস, শিগগিরই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

 

মাশরাফি লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে। দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *