বিনোদন ডেস্ক- রাত পোহালেই আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। প্রতি বছর ২৪ অক্টোবর দিনটা জমকালো আয়োজনে উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে পরীর জন্মদিনের পার্টি।
আগেই পরীমণি জানিয়েছেন, এবার কেবল প্রকৃত আপন ও কাছের মানুষদের নিমন্ত্রণ দেবেন তিনি। কথা অনুযায়ী ইতোমধ্যে অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ কার্ড। সেই কার্ডেই দেখা গেল একটি বিশেষ বার্তা।
পরী লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।
প্রতি বছরই ২৪ অক্টোবরকে ঘিরে নানান পরিকল্পনা থাকে হালের এই জনপ্রিয় নায়িকার। এবার তাঁর ব্যাক্তিক্রম হচ্ছে না। গত বছর পরীমনির জন্মদিনে রং ছিল সবুজ। তবে এবার আমন্ত্রিতদের জন্য নির্দিষ্ট রং লাল আর সাদা। এই দুই রঙের পোশাকে সাজতে হবে সকলকে। এমনই জানিয়েছেন পরীমনি।
গেলো বছর ধুমধামে পরীর জন্মদিন আয়োজন করা হয়েছিলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তার আগেরবার হোটেলে সোনারগাঁওয়ে হয় জন্মদিনের আয়োজন। তাই পরীর এবারের জন্মদিন কোথায় উদযাপন হবে তা নিয়ে কৌতুহলী ছিলেন তার ভক্তরা। শনিবার পরীমনি জানালেন, কাল তার জন্মদিনের আয়োজন হবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।
ইতোমধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ। প্রিয় মানুষদের কাছে পৌছে গেছে দাওয়াত কার্ড। সব ঠিক থাকলে সন্ধ্যার পর থেকে বসবে লাল-সাদার আসর।বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন।
তবে সন্ধ্যার পর জাকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর। সকালটায় সময় দেবেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। তাদের সঙ্গে কাটবেন কেক, বিতরণ করেন বিভিন্ন উপহারসামগ্রী। এইভাবেই দিনের আলোতে নিজের জন্ম দিন উদযাপন করবেন ঢাকাইয়া সিনেমার লাস্যময়ী এই নায়িকা।
এদিকে পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এর শুটিং করছেন। ২৪ তারিখেও গুনিনের শিডিউল দেওয়া ছিলো তার। তবে দিনটি জন্মদিন উদযাপন উপলক্ষে ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন এ নায়িকা।
