ইকবালকে ৭ দিনের রিমান্ডে পাঠালো আদালত

নজর২৪, কুমিল্লা- ধর্ম অবমাননা মামলায় ইকবাল হোসেনসহ ৪ জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

আজ শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান মিতা এ আদেশ দেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

বাকি ৩ জন হলেন মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ, ফয়সাল ও ঘটনার দিন পুলিশকে ৯৯৯ এ কল দেয়া ইকরাম হোসেন।

 

এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *