রবিউল ইসলাম রুবেল, ডেস্ক- মাদক মামলায় বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রকাশ্যে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য।
বলিউড বাদশায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মোবাইল চ্যাট থেকেই অনন্যা পান্ডের নাম পেয়েছে এনসিবি। হোয়াটসঅ্যাপে আরিয়ান খান ও অনন্যা পান্ডে মাদক নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় আরিয়ানকে মাদকের ব্যবস্থা করে দিতে পারবেন এমন কথা বলে অনন্যা।
এনসিবি কর্মকর্তাদের ধারণা আরিয়ান খানকে মাদকের যোগান দিতেন অনন্যা পান্ডে। এর সাথে আরও অনেকের যোগ সূত্র থাকতে পারে বলে সন্দেহ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র কর্মকর্তাদের।
২১ অক্টোবর বৃহস্পতিবার অনন্যাকে এনসিবি কার্যালয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই সময় অভিনেত্রী দাবি করেন, আরিয়ানের সঙ্গে মজার ছলে এমন কথোপকথন করেছেন। এনসিবি জানিয়েছে, এগুলো ছাড়াও তাদের এমন অনেক চ্যাট রয়েছে যেখানে উভয়ই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সম্পর্কে কথা বলছেন দুজনে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে অনন্যার বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। তার মোবাইল ফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করে। তবে অনন্যার বাসা থেকে কোন প্রকার মাদক দ্রব্য পাওয়া গেছে কি না বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ পাওয়া যায় নি। একই দিন দুপুর দু”টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় এনসিবি কার্যালয়ে। দীর্ঘ দু’ঘণ্টার বেশি সময় ধরে তাকে জেরা করে এনসিবি কর্মকর্তারা। শুক্রবার ফের তাকে তলব করা হয়েছে।
