নির্মাতা-নাট্যকার কায়েস চৌধুরী মারা গেছেন

বিনোদন ডেস্ক- দেশের স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। তিনি জানান, কায়েস চৌধুরী কিডিনি রোগে ভুগছিলেন।

 

সাগর বলেন, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই কায়েস ভাইয়ের জন্য দোয়া করবেন।’

 

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, তার মরদেহ রাতে শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে তার জানাজা হবে। নাসিম বলেন, তার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে।

 

অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক পরিচালনাও করেছেন। কৃষ্ণপক্ষ, পদ্মাপুরাণসহ বেশ কিছু সিনেমাতেও দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *