Home দেশের খবর ঢাকা আপত্তিকর অবস্থায় ধরা, বউয়ের সম্মতিতে প্রেমিকাকে বিয়ে করলেন শিক্ষক

আপত্তিকর অবস্থায় ধরা, বউয়ের সম্মতিতে প্রেমিকাকে বিয়ে করলেন শিক্ষক

0
101

নজর২৪, শরীয়তপুর- শরীয়তপু‌র সদর উপ‌জেলায় সা‌বেক প্রে‌মিকাকে নি‌য়ে রাত কাটাতে গি‌য়ে আপ‌ত্তিকর অবস্থায় ধরা প‌ড়েছেন কামরুজ্জামান রু‌মি না‌মে এক সহকা‌রি শিক্ষক।

 

বুধবার (২০ অ‌ক্টোবর) দিবাগত রা‌তে উপ‌জেলার পি‌টিআই টে‌নিং সেন্টা‌রের পা‌শে ভাড়া বাসায় এ ঘটনা ঘ‌টে।

 

আটক স্কুল শিক্ষক ভেদরদঞ্জ উপ‌জেলার স‌খিপুর থানার ১৩৫ নং ওবাইদুল হাওলাদার কা‌ন্দি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে বর্তমা‌নে শরীয়তপুর পি‌টিআই টে‌নিং সেন্টা‌রে ডি‌পিএড প‌্র‌শিক্ষন অবস্থায় আছেন।

 

এ ঘটনায় স্থানীয়রা অ‌নৈ‌তিক অবস্থায় পালং ম‌ডেল থানা পু‌লি‌শের হা‌তে ওই স্কুল শিক্ষক‌কে তু‌লে দি‌লে বি‌য়ের করার শ‌র্তে তা‌দের‌কে ছে‌ড়ে দেওয়া হয়। বিকা‌লে পালং এলাকার কা‌জি অ‌ফি‌সে চার লক্ষ টাকা কা‌বি‌নে তা‌দের বি‌য়ে পড়ান কা‌জি মোহাম্মদ আলী। তি‌নি ব‌লেন, চার লক্ষ টাকা দেন‌মোহ‌রে প্রথম স্ত্রীর সম্ম‌ত্তি‌তে তা‌দের‌কে বি‌য়ে পড়া‌নো হয়। বি‌য়েতে উভয় পক্ষ রা‌জি থাকায় আমি বি‌য়ে‌র কাজ সম্পন্ন ক‌রে‌ছি।

 

অ‌ভিযুক্ত স্কুল শিক্ষক কামরুজ্জামান রু‌মি ভুল স্বীকার ক‌রে ব‌লেন, আমি শিক্ষক হ‌য়ে এ অ‌নৈ‌তিক কাজ করা ঠিক হয়‌নি। আমা‌দের দীর্ঘ ২২ বছ‌রের প্রেম ছিল এটা। ত‌বে প‌রিবা‌রিক ভা‌বে বি‌য়ে ক‌রে‌ছি ব‌লে ও‌রে রু‌বিনা‌কে বি‌য়ে কর‌তে পা‌রি‌নি। এবার প্রথম স্ত্রীর সম্ম‌ত্তি‌তে বি‌য়ে ক‌রে‌ছি।

 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘স্থানীয়রা খবর দেওয়ায় পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পরিবার মীমাংসা হওয়ায় ও কারো কোনো অভিযোগ না থাকায় প্রথম স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। শুনেছি তারা বিয়ে করে ফেলেছেন।’

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘একজন শিক্ষক সমাজের বিবেক। তাদের দ্বারা সমাজ অনেক কিছু শিখবে। তবে রুমি যে ধরনের কাজ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here