Home বিনোদন শান্ত খানকে নকল করলেন কলকাতার বনি

শান্ত খানকে নকল করলেন কলকাতার বনি

0
151

বিনোদন ডেস্ক- কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। জেলেপাড়ার গল্প নিয়ে ‘মানব দানব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন। গত রোববার একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। তবে ঢাকায় বেশিক্ষণ থাকেননি। পৌঁছেই চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন কলকাতার এই নায়ক।

 

সোমবার (১৮ অক্টোবর) থেকে চাঁদপুরে শুটিংয়ে অংশ নিয়েছেন ববি। আর বনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত সালুক। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এ সিনেমা শুটিংয়ের একটি ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। এতে বনিকে দেখা যাচ্ছে গ্রামের এক রাখালের বেসে।

 

বাংলাদেশের এ প্রজন্মের নায়ক শান্ত খান পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ নামের একটি নতুন সিনেমা প্রথম লটের শুটিং শেষ করেছেন। এতে শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। এরইমধ্যে ‘প্রিয়া রে’ সিনেমার শুটিংয়ের বেশ কয়েকটি ছবি নেট দুনিয়ায় প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভিন্ন এক শান্ত খানকে। প্রকাশ্যে আসতেই অন্তর্জালে এই নায়কের নতুন লুকের প্রশংসা করেছেন নেটিজনেরা।

 

এদিকে, শান্ত খান এবং কলকাতার বনি লুক, স্টাইল সেম। দুজনের একইরকম জামা। শুধু তাই নয়, শান্ত খানকে দেখে যেমন মনে হয়েছে তিনি গ্রামের যুবকের চরিত্রে অভিনয় করছেন,বনিকে দেখেও তাই মনে হয়েছে। যে কারণে কেউ কেউ বলছেন-শান্ত খানকে নকল করেছেন বনি। বনির লুক নকলের অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে।

 

উল্লেখ্য,‘প্রেম চোর’, ‘টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে শান্ত খানের। মুক্তির অপেক্ষায় আছে ‘বুবুজান’, ‘গ্যাং স্টার’ নামে আরও দুই সিনেমা। ওই দুটি সিনেমা মসলাদার বাণিজ্যিক ধারার। তবে ‘প্রিয়া রে’ সিনেমাটি পুরোপুরি গ্রামের আবহ বলে জানান শান্ত খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here