Home আলোচিত ইভ্যালির এমডি হলেন সেই মাহবুব কবীর মিলন

ইভ্যালির এমডি হলেন সেই মাহবুব কবীর মিলন

0
115

নজর২৪, ঢাকা- আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য গঠিত কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন। তিনি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবীর। তার মতামত নিয়ে ইভ্যালির পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

 

তিনি জানান, তার কাজের প্রতি কমিটমেন্ট দেখে আদালত উনার সঙ্গে কথা বলেছেন এবং ইভ্যালির পরিচালনা কমিটিতে রেখেছেন।

 

এর আগে পাঁচ সদস্যের কমিটিতে তাকে রাখার বিষয়ে হাইকোর্টের বিচারকও বলেছেন, মাহবুব কবীরের সঙ্গে কথা হয়েছে। কাজের প্রতি তার আগ্রহ দেখে খুব ভালো লেগেছে।

 

জানা গেছে, মাহবুব কবীর সর্বশেষ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। রেল বিভাগের নানা অনিয়ম দূর করতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছিলেন। গত বছরের ৬ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

 

মাহবুব কবীর এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু সময়ের জন্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি খাদ্যে ভেজাল ও নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আলোচিত হন।

 

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here