Home বিনোদন প্রেমিকা কৌশানীর পর এবার চাঁদপুরে কলকাতার বনি

প্রেমিকা কৌশানীর পর এবার চাঁদপুরে কলকাতার বনি

0
146

বিনোদন ডেস্ক- কৌশানী-বনির প্রেম এখন তুঙ্গে। এ কথা সবারই জানা। কিছুদিন আগে কৌশানী মুখোপাধ্যায় বাংলাদেশে এসেছিলেন। শুটিং করেছেন ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে। সম্প্রতি কলকাতায় ফিরে গেছেন তিনি। এবার এলেন তার প্রেমিক কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছান তিনি।

 

দেশের ‘মানব দানব’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন বনি। আর এজন‌্য তার বাংলাদেশ সফর। এরই মধ্যে ঢাকা ছেড়ে চাঁদপুরে গিয়েছেন এই অভিনেতা।

 

বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমায় বনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রাশিদা জাহান শালুক। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

 

শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ থেকে সিনেমাটির শুট শুরু হবে। বনি ছাড়াও সিনেমাটির শুটে ঢাকায় এসেছেন রজতাভ দত্ত ও ভরত কল।’

 

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন বনি সেনগুপ্ত। শামীম আহমেদ রনির পরিচালনায় সে দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here