Home ফিচার ১২ ঘণ্টা পর চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা

১২ ঘণ্টা পর চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা

0
167

নজর২৪, ঢাকা- প্রায় ১২ ঘণ্টা দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা জানিয়েছেন।

 

এর আগে ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায়। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল। ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবাও থেকেছে নির্বিঘ্ন।

 

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ছিল মোবাইলের থ্রি ও ফোর জি ইন্টারনেট সেবা। যদিও বিটিআরসি’র পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইলে ইন্টারনেট সেবা কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল। ফোর-জি এবং থ্রি-জি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ চলছে বলে জানিয়েছিল সংস্থাটি।

 

মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- ‌প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

 

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটা বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here