Home বিনোদন নায়িকা বললেন, একাকিত্বেই শান্তি!

নায়িকা বললেন, একাকিত্বেই শান্তি!

0
93

বিনোদন ডেস্ক- দেশীয় চলচ্চিত্রাঙ্গনের নতুন অভিনেত্রী জাহারা মিতু। শাকিব খান, কলকাতার দেবের সঙ্গে অভিনয় করে ফেললেও এখনও সিনেমাগুলো মুক্তি পায়নি। এ ছাড়া ছোট পর্দার অনুষ্ঠান উপস্থাপনাতেও জাহারা মিতু পরিচিত নাম।

 

তবে এখন সিনেমাতেই বেশি মনোযোগ দিয়েছেন। কিছুদিন আগেই অভিনেতা বাপ্পীর সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার প্রেম ও বিয়ে নিয়ে জাহারা মিতু নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

 

পাঠকদের উদ্দেশে নায়িকার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

 

‘আমি কিছু মানুষ দেখেছি। সম্পর্কে থাকা অবস্থায় অযথা রাগারাগি, আর যখন সম্পর্ক ভেঙ্গে যায় তখন সেই ভাঙ্গন বাঁচাতে একের পর এক পাগলামি। দিশেহারা মানুষটা তখন খেই হারিয়ে ফেলে। কি করা উচিৎ, কি উচিৎ না; সব যেনো এলেমেলো তার কাছে। অথচ সময় ঠিকই সব মানিয়ে নেয় নিজের মতন করে।

 

সময় এবং প্রকৃতি সত্য মেনে চলে, অসত্যের কোনো জায়গা বেশি দিন তাদের কাছে স্থায়ী নয়। আমার কাছে জীবন সহজ, সুন্দর, সত্য। জীবনটাকে তাই ঝামেলাপূর্ণ রাখাটাই আমার মূলমন্ত্র।

 

একটু খেয়াল করলেই দেখবেন প্রেম-বিরহ ছাড়া মানুষের জীবনে খুব বেশি অশান্তি আর কিছুতেই নেই। তাই যতোটা দিন একলা চলা সম্ভব, একলা চলতে থাকুন। একাকিত্বেই শান্তি, একাকিত্বেই আপন অস্তিত্ব…’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here