এবার রাইমার সঙ্গে নুসরাতের সাবেক স্বামী নিখিল

বিনোদন ডেস্ক- মহা ধুমধামেই নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। অথচ বিয়ের বছর হতে না হতেই নুসরাত জানান নিখিলকে বিয়ে করেননি তিনি। করেছেন ‘লিভ টুগেদার’। বিষয়গুলো নিয়ে জলঘোলা অনেক হয়েছে। নুসরাত মা হয়েছেন, নিখিলও ফিরেছেন তার পুরনো ছন্দে।

 

নুসরাতে অধ্যায়কে জীবন থেকে মুছে ফেলে নিজের ব্যবসায় মন দিয়েছেন নিখিল। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। প্রতিদিন নিজের জীবন দর্শনের নানান কথা ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। দিন দিন তারে ফলোয়ার বেড়েই চলেছে। এমনকি বহু নারী হৃদয়েও জায়গা করে নিয়েছেন নিখিল।

 

নিখিল জৈন পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী। এর আগে নিলিখের পোশাকে ফটোশুট করতে দেখা গেছে শ্রাবন্তীকে। সে সময় শ্রাবন্তী জানান নিখিল তার খুবই ভালো বন্ধু।

 

এবার নিখিল জৈনের পছন্দ করা পোশাকে সাজলেন আরেক অভিনেত্রী রাইমা সেন। শুধু রাইমা একা সাজেননি, নিখিলকেও ম্যাচিং করা পোশাকেও ফ্রেমবন্দি হতে দেখা গেছে।

 

নুসরাতের পর নাকি অভিনেত্রী রাইমা সেনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে নিখিলের। এ বন্ধুত্ব থেকেই পূজার স্পেশাল ম্যাচিং পোশাকে ধরা দিলেন তারা। তারা ক্যামেরাবন্দি হয়েছেন সোমনাথ রায়ের স্টুডিওতে। এর আগে তাদের দু’জনকে মেকআপে সাজিয়েছেন রূপটান শিল্পী নবীন দাস।

 

নিখিলের বস্ত্র বিপণি ‘রঙ্গোলি’-র পোশাকেই হাজির হয়েছেন তারা। পোশাকের রঙ আর বন্ধুত্বের জৌলুসে মেতে উঠেন রাইমা ও নিখিল।

 

বন্ধুত্বের রং দু’জনের পোশাকে গাঢ় হয়ে ওঠে। কাঁধখোলা ব্লাউজে রাইমার রূপে যেন মুগ্ধ নিখিল! শুধুই বন্ধুত্ব? এ প্রসঙ্গে রাইমা বলেন, ‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনো চিত্রগ্রাহকের সঙ্গে ছবি তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল। এসবে আমার কিছু যায় আসে না। তবে এইসব মিথ্যা গল্প খুব খারাপ লাগে, ভীষণ রেগে যাই।’

 

এ বিষয়ে নিখিল বলেন, ‘নুসরাতের থেকে আলাদা হওয়ার পরে যা গল্প শুনেছি আমার সম্পর্কে, তা নিয়ে কিছু বলার ভাষাই নেই। মানুষ কত নিচে নামতে পারে।’

 

২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ের পর্ব সারেন টালিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এরপর নিখিলের সঙ্গে মিলে ‘ইউভ’ নামের পোশাকের কালেকশন লঞ্চ করেছিলেন এই অভিনেত্রী।

 

২০২০ সালের পূজার পর থেকেই নিখিল-নুসরাতের সম্পর্কের ভাঙনের কথা শোনা যায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। নুসরাতের থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নিখিল।

 

এদিকে নুসরাত জানান, তার ও নিখিলের ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি। ফলে তাদের বিয়ে হয়নি। নিখিলের সঙ্গে তিনি ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন। ইতোমধ্যেই নুসরাত মা হয়েছেন। নিখিল আগেই জানিয়ে দেন, তিনি নুসরাতের সন্তানের বাবা নন। এরপরই নুসরাতের সন্তানের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তর নাম শোনা যায়। যদিও পরবর্তীতে নুসরাতের সন্তানের বাবার পরিচয় স্পষ্ট হয়। আপাতত চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন নুসরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *