Home আলোচিত হেলিকপ্টারে দ্বিতীয় বিয়ে করতে গেলেন ৫৬ বছর বয়সী ফারুকী!

হেলিকপ্টারে দ্বিতীয় বিয়ে করতে গেলেন ৫৬ বছর বয়সী ফারুকী!

0
175

নজর২৪, যশোর- যশোরের অভয়নগরে হেলিকপ্টারে করে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে করতে আসার ঘটনা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (১১ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আসেন তিনি। এ সময় বর দেখতে ভিড় জমায় আশপাশের অসংখ্য মানুষ।

 

বিয়ে করতে আসা মুফতি লুৎফর রহমান ফারুকী (৫৬) যশোর জামেয়া ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক ও আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান।

 

জানা যায়, হেলিকপ্টারে আসার পর দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির (৩৩) সঙ্গে ফারুকীর বিয়ে সম্পন্ন হয়। খাদিজা পারভীন লিপির দুইটি ছেলে সন্তান রয়েছে।

 

মুফতি লুৎফর রহমান ফারুকী যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তার প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

 

এদিকে হেলিকপ্টারে বিয়ে করতে আসায় বর দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ।

মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, পারিবারিক সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি। আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ে হয়েছে। আমি খুবই ব্যস্ত মানুষ। সময় বাঁচাতে হেলিকপ্টারে করে গিয়েছিলাম।

 

এ বিয়ের ঘটক অভয়নগর উপজেলার পুড়াখালি মহিলা মাদরাসার সুপার আশেক এলাহী জানান, দুই পরিবারের সিদ্ধান্তে এই বিয়ে হয়েছে। দুই পরিবারের মানুষ ছাড়া বিয়েতে আর কেউ উপস্থিত ছিল না। হেলিকপ্টারে বর আসার খবরে দূর-দূরান্ত থেকে মানুষ বিয়ে দেখতে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here