Home দেশের খবর কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0
138

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমিনুর ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে ঐ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শিয়ালখোয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মমিনুর (২০) উপজেলার দলগ্রাম ইউনিয়নের মৃত মকবুল হোসেনের ছেলে, বর্তমানে লতাবর ওয়ার্ডের বাসিন্দা। মমিনুর ও তার অপর ২ সহযোগী চাপারহাটের নাঈম অটো ফার্নিচারের মিস্ত্রির কাজ করতো।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে শিয়ালখোয়া বাজারে দ্বিতল ভবনে ইসলামি ব্যাংকের ডিজিটাল সাইনবোর্ড লাগাচ্ছিলেন মমিনুর ইসলামসহ তার দুইজন সহযোগী। এসময় হঠাৎ করে মমিনুর তার পিছনে থাকা বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের তারে সংস্পর্শে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে মমিনুরের অবস্থা আশংকাজনক হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন সামান্য আহত হয়েছে।

 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মমিনুরের আকস্মিক অকাল মৃত্যুতে আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

 

ঘটনার তদন্তে কালীগঞ্জ থানার এসআই বিট অফিসার মি.আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here