শাকিব খান দিন দিন ইয়াং হচ্ছেন: পূজা চেরী

বিনোদন ডেস্ক- ‘গলুই’ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করছেন পূজা চেরী। টানা দশদিন জামালপুরে শাকিবের সঙ্গে শুটিং করছিলেন তিনি। কিন্তু পূজা উদযাপন করতে শুটিং বিরতি দিয়ে ঢাকায় এসেছেন পূজা। এসেই জানালেন শাকিবের বিপরীতে শুটিংয়ের অভিজ্ঞতা।

 

১০ দিন একসঙ্গে শুটিং করে ১০ বছর আগের শাকিব আর এখনকার শাকিবের ‘আকাশ পাতাল পার্থক্য’ চোখে পড়েছে পূজার। রোববার শাকিব খানকে নিয়ে পূজার অকপটে মন্তব্য, ‘শাকিব ভাইয়া দিন দিন আরও ইয়াং হচ্ছেন।’

 

‘নূর জাহান’, ‘দহন’– এর মতো সিনেমা দিয়ে আলোচনায় আসা পূজা বলেন, ‘শাকিব ভাইয়ের মধ্যে বিশাল পরিবর্তন হয়েছে। উনি আগে একরকম ছিলেন, এখন আরেক রকম। কাছ থেকে দেখেছি, উনি সময়ের সঙ্গে তালমিলিয়ে চলতে পারেন। একসঙ্গে কাজ না করলে বুঝতাম না উনি নিজেকে কত চমৎকারভাবে মেইনটেইন করেন। একজন প্রকৃত শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার।’

 

পূজা চেরী বলেন, পহেলা অক্টোবর প্রথম শাকিব ভাইয়ার সঙ্গে শুটিং করি। মালা চরিত্রের মধ্যে ঢুকেছিলাম বলে ব্যক্তি পূজার কেমন অনুভব হচ্ছিল মাথায় রাখিনি। নিজেকে মালা হিসেবে উপস্থাপন করি। তবে আমাদের শুটিংয়ে এতো এতো মানুষের ভিড় ছিল বোঝাতে পারবো। লক্ষাধিক মানুষ দূরদূরান্ত থেকে শাকিব ভাইয়াকে দেখতে এসেছেন। ‘সুপারস্টার’ তো এমনই হওয়া উচিত। রোদে পুড়ে নদী পার হয়ে আশপাশের জেলা থেকেও মানুষ এসে তার জন্য।’

 

পূজা বলেন, তার সঙ্গে কারো তুলনা চলে না। উনি আমাদের সিনেমার সুপারস্টার হলেও সহশিল্পী হিসেবে তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ। এতো ভালো মন মানসিকতা, সুন্দর ব্যবহার সত্যি বলে বোঝাতে পারবো না। উনি যে সুপারস্টার এটা কখনই বুঝতে দেন না। গল্প আড্ডায় সহজভাবে মিশে যান। সবমিলিয়ে আমি মুগ্ধ হয়েছি।’

 

সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। মিউজিক করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, শাহ আলম সরকার, ইমন সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *