Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালী জেলা আ.লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা আ.লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

0
196

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আওয়ামীলীগের বহুল আলোচিত কার্যকরী কমিটির প্রথমসভা জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

নতুন কার্যকরী কমিটি প্রথমে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর নিহত দলীয় নেতাকর্মীদের জন্য দোয়া-মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শহিদ উল্যা খান সোহেল। আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, ফিরোজ আলম টিপুসহ কমিটির সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here