রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: প্রবাদে আছে শিক্ষক পিতা মাতার সমতূল্য, এই প্রবাদটিকে সত্য প্রমাণিত করলো এক ঝাক শিশু কিশোর শিক্ষার্থী। সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুলে কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে বিশাল একটি আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
গত মঙ্গলবার (৫ই অক্টোবর) ছিল বিশ্ব শিক্ষক দিবস, আর এই দিয়ে রংধনু মডেল স্কুলের প্রায় ২৫শো শিশু ও কোমলমতি শিক্ষার্থীরা এই শিক্ষক দিবসটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন। তারা তাদের হাত খরচের মধ্য থেকে একটি অংশ দিয়ে তাদের প্রিয় শিক্ষকদের প্রতি ভালোবাসার ফল সরূপ এই আয়োজন করেছেন।
জানা যায়, এদিন স্কুলটি সেজে ছিলো নতুন আঙ্গিকে, সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের প্রিয় বিদ্যাপীঠ রংধনু মডেল স্কুলে উপস্থিত হয়ে স্কুল প্রাঙ্গন বর্ণিল সাজে সজ্জিত করে। পরে শিক্ষকদের চমকে দিয়ে শ্ক্ষিার্থীরা একের পর এক কেক নিয়ে স্কুল প্রাঙ্গনে আসতে শুরু করে তারা।
পরে রংধনু মডেল স্কুলের অডিটোরিয়ামে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি শ্রেূণীর শিক্ষার্থীরা আলাদা আলাদা সময়ে তাদের প্রিয় শিক্ষকদের ফুল দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটনা ও তাদে সাথে নিয়ে কেক কেটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করে। এসময় শিক্ষার্থীদের চোখে মুখে এক অন্য রকম আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে। ছাত্র ছাত্রী দের মধ্যে ছিলো তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার বহিপ্রকাশ।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তারা শিক্ষিকদের কত টুকু ভালবাসে সেটা আসলে বলে বুঝানো সম্ভব না। কারণ বাবা মার পরেই রয়েছে শিক্ষকদে অবস্থান আর তারা তাদের নিরালস শ্রম দিয়ে শিক্ষার্থীদের সঠিক পথ প্রদর্শন করছেন।
ছাত্র ছাত্রীরা আরো বলেন, আমরা প্রতিটা শিক্ষককে সমান ভাবে শ্রদ্ধা ও ভালবাসি তারা সবাই আমাদের কাছে বাবা মার সমান।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন বলেন, রবি ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুরে আমরা সংস্কৃতিগতভাবে অনেকটা এগিয়ে। আমরা আমাদের ছাত্র ছাত্রীদের অত্যান্ত ভালবেসে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করে চলেছি। প্রতিষ্ঠার পর থেকেই আমাদের স্কুলের মাধ্যমে প্রতিটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকি এবং প্রতিটি ঋতুকে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানাই।
তিনি আরো বলেন, আমাদের রংধনু মডেল স্কুল রাজশাহী বিভাগের মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সংবলিত একটি আলোচিত বিদ্যাপীঠ। আমরা রংধনু মডেল স্কুলকে খুব শীঘ্রই দেশের মধ্যে সেরা স্কুলে রুপান্তর করার আশা রাখি। কারণ আমাদের প্রতিটি শিক্ষক শিক্ষিকা ঢাকা, রাজশাহী ও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত। এছারাও আমরা আমাদের ছাত্র ছাত্রীদের ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করাই। আমাদের প্রতিটা ছাত্র ছাত্রী অত্যান্ত মেধাবী, তারা প্রায় সবাই বাংলার মতো ইংরেজিতেও সাবলীলভাবে কথা বলতে পারে।
