Home আলোচিত মাগুরায় ইভ্যালির চেয়ারম্যান-এমডির’র নামে মামলা

মাগুরায় ইভ্যালির চেয়ারম্যান-এমডির’র নামে মামলা

0
220

নজর২৪, মাগুরা- মাগুরায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে চেক ডিজঅনারের মামলা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে মাগুরার সদর আমলী আদালতে মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।

 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জানান, হাবিবুর রহমান ১৩ ফেব্রুয়ারি অ্যাপাচি ফোরভি আরটিআর মটরসাইকেল কেনার জন্য নগদের মাধ্যমে ইভ্যালি কোম্পানিতে টাকা জমা দেন। ইভ্যালি কোম্পানির সারকুলার অনুযায়ী টাকা জমা দেয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু আসামিরা নির্দিষ্ট সময়ে বাদীকে পণ্য দিতে পারেনি।

 

পরবর্তিতে আসামিরা তাদের পণ্য কম থাকায় বাদীকে কুরিয়ার সাভির্সের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক পাঠায়। চেকটি নগদায়নের জন্য বাদী নিজ নামের ব্যাংক একাউন্টে জমা করলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল জানিয়ে চেকটি ফেরত দেয়। পরে টাকা পরিশোধের জন্য আসামিদের কাছে ডাকযোগে রেজিস্ট্রিকৃত আইনী নোটিশ দেয়া হয়।

 

আসামিরা আইনী নোটিশ প্রাপ্তির পরও টাকা পরিশোধ না করে বাদীর সঙ্গে প্রতারণা করেছেন। মঙ্গলবার দুপুরে মাগুরার সদর আমলী আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম বাদীর জবানবন্দী গ্রহন শেষে আসামিদের প্রতি সমন জারি করেছেন। আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here