Home বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন

0
106

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- হঠাৎ করে বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরণের সেবা নিতে পারছেন না ব্যবহারকারীরা।

 

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টা থেকে ফেসবুকের মালিকানাধীন এ তিনটি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়।

 

টুইটারে ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সেবাও নিতে পারছে না তারা।

 

বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে গিয়ে তাদের ব্রাউজারে এরর মেসেজ দেখতে পারছেন। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করলেও নতুন কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান-প্রদান করা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here