Home ফিচার গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে কিউকম: ডিবি

গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে কিউকম: ডিবি

0
89
db hafiz 23

নজর২৪, ঢাকা- ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

 

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

হাফিজ আক্তার বলেন, রাজধানীর পল্টন থানায় এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তাকে ডিবি মতিঝিল বিভাগ গ্রেফতার করে।

 

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here