বিনোদন ডেস্ক- ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। একসময় তার অভিনয় দক্ষতায় দর্শকদের হৃদয় কেড়েছেন। তবে বর্তমানে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই।
শাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে চলছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। যে কোনো ছবি, ভিডিও শেয়ার করা মাত্রই একটাই প্রশ্নে ভরে যাচ্ছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের কমেন্ট বক্স।সেই সঙ্গে ট্রোল,কটুক্তি, সমালোচনা তো রয়েছেই।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর থেকে পাবনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের নতুন একটি সিনেমার শেষ ভাগের দৃশ্যধারণে অংশ দিয়েছেন অপু বিশ্বাস। আর তার সঙ্গে আছেন এই ছবির নায়ক জয় চৌধুরী। শুটিং সেঁটের একটি ছবি ভাইরাল হয়েছে নেটের দুনিয়ায়। এতে অনেকটা সমালোচনার মুখে পড়েছেন অপু বিশ্বাস।
ছবিতে দেখা যাচ্ছে অপু-জয় চৌধুরী শুটিংয়ের ফাঁকে মনিটরে সামনে টুলে বসে, শুটিংয়ের ফুটেজ দেখছেন।এতে অপু বিশ্বাস সাদা টিশার্ট এবং লাল রঙের হাফপ্যান্ট পরে আছেন। ছবিটি ফেসবুকে প্রকাশের পর থেকেই অপু বিশ্বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা। অনেকে আবার কমেন্ট বক্সে সমালোচনা করছে!
এদিকে শনিবার (০২ অক্টোবর) দুপুর তিনটার দিকে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে এলেন অপু বিশ্বাস। ভরদুপুরে লাইভে এসে অপু বিশ্বাস বলেন, ‘২০১২ সালের পর এই প্রথম এ ছবিতে একটি গানে এত বেশি অ্যারেঞ্জমেন্ট পেলাম।
এর আগে বড় আয়োজনের ছবিতে কাজ করেছি। কিন্তু মনে হতো, আরেকটু বেশি অ্যারেঞ্জমেন্ট হলে ভালো হতো। ঈশ্বরদীতে সকাল থেকে শুটিং করছি একটা গ্রামের সেটে। তো গ্রামের সেট যেমন হওয়া উচিত, যা যা দরকার; সবকিছুই রেখেছেন নির্মাতা। খুবই ভালো লাগছে।’
ছবির সেটে বসেই লাইভে আসেন অপু। ব্যাকগ্রাউন্ডে শট নেওয়ার প্রস্তুতি চলছিল। অপু খানিকটা ঘুরে দেখালেন ছবির সেট। তখন তাঁর চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।
