এবার প্রেমিকাকে নিয়ে আলোচনায় শ্রাবন্তী পুত্র অভিমন্যু

বিনোদন ডেস্ক- সব সময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এবার আলোচনায় এসেছেন এ নায়িকার ছেলে। তাও একা নয়, বান্ধবীকে সঙ্গে নিয়ে। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু।

 

চলতি বছর আগস্টেই ১৮ পূর্ণ করেছেন শ্রাবন্তীর একমাত্র পুত্র, তবে নিজের প্রেম সম্পর্কে শিলমোহর তিনি দিয়েছেন চলতি বছরের একদম শুরুতেই। যদিও মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্কের কথা দীর্ঘ সময় ধরেই ছিল ওপেন সিক্রেট।

 

তিন বছর ধরে মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ অভিমন্যু। এই যুগল সময় পেলেই একান্তে দিনযাপন করেন। ব্যাগ গুছিয়ে ঘুরতেও বেরিয়ে পড়েন দুজনে। দেশ-বিদেশের অসংখ্য স্থান ভ্রমণ করেছেন দুজনে। অনেক সময়ই তাদের সফরসঙ্গী হন শ্রাবন্তী স্বয়ং।

 

কয়েক মাস আগেই দুজন ধরা দিয়েছিলেন একটি ইনস্টাগ্রাম রিল ভিডিওতে, সেখানে উঠে এসেছিল দুজনের অন্তরঙ্গ মুহূর্ত। প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে ভেজা চুমু খেতে দেখা গিয়েছিল শ্রাবন্তী পুত্রকে। কিউট স্মাইল’ গানটির সঙ্গে জুটির এই ভিডিও নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *