কদর বাড়ছে পরীমণির

বিনোদন ডেস্ক- একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি তিনি অরন্য আনোয়ারের ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে চলতি বছর তার কোনো সিডিউল নেই। তাই এ ছবির জন্য আগামী বছরের জানুয়ারিতে সময় দেবেন তিনি।

 

অন্যদিকে এ ছবির আগেই গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ১০ অক্টোবর থেকে এ গুণী নির্মাতার ওয়েব সিরিজটির কাজ শুরুর কথা রয়েছে। এর বাইরে পরীমনির হাতে আছে আরও কমপক্ষে হাফ ডজন ছবির প্রস্তাব। তবে সেগুলো ভেবে-চিন্তেই পাকাপাকি করবেন তিনি।

 

এদিকে চলতি মাসেই ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের কাজও শুরুর কথা রয়েছে তার। এটি পরিচালনায় রয়েছেন রশীদ পলাশ। চিত্রনাট্যে গোলাম রাব্বানী। অন্যদিকে খুব দ্রুতই তিনি শুরু করবেন চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ ওয়েব সিরিজের শুটিং। এছাড়া ‘বায়োপিক’ ছবির কাজও রয়েছে এ নায়িকার হাতে। এর বাইরে পরী শুটিং শেষ করেছেন ‘মুখোশ’ ছবির।

 

মুক্তির অপেক্ষায় আছে পরী-সিয়ামের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিও। সব মিলিয়ে পরীর কদর যেন বাড়ছে দিন দিন। সিনিয়র থেকে চলতি প্রজন্মের নির্মাতারা পরীকে দিয়ে ছবি বানাতে চাইছেন।

 

বিষয়টি নিয়ে পরীমনি বলেন, সত্যি বলতে এতগুলো ভালো ছবি একসঙ্গে হাতে আসবে ভাবিনি। আমি আমার প্রযোজক-নির্মাতা ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো তাদের ও দর্শকদের প্রত্যাশা পূরণের। নিজের শতভাগ দিয়েই কাজগুলো শেষ করবো।

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মা.দ.ক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব।

 

পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মা.দক.দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। অভিযানের সময় পরীমণির গাড়িসহ বাসার বিভিন্ন আসবাবপত্র জব্দ করা হয়।

 

গ্রেফতারের পর তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট চার দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুই দিন এবং তৃতীয় দফায় ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর হয় তার। রিমান্ড এবং কারাগার মিলিয়ে ২৭ দিন বন্দি থাকার পর গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *