রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশী বৃদ্ধ দাদার ধর্ষণের শিকার হয়ে ৮ মাসের গর্ভবতী হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্ব) রাতেই অভিযুক্ত মোঃ জেনাত সরদার (৫৫) কে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের নবীপুর গ্রামের ১১ বছর বয়সী শিশু ডিগ্রীরচর সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, প্রায় গত ১৫ই ফেব্রুয়ারী প্রতিবেশী মৃত জলিল সরদারের ছেলে জেনাত সরদারে বাড়িতে যায়।
এসময় জেনাত সরদারের বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃদ্ধ জোনাত সরদার শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে আরো একাধিকবার জেনাত সরদার শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে তার মা জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের কথা বলে। পরে বিষয়টি গ্রাম্য প্রধানদের জানালে ধর্ষণের অভিযুক্ত জেনাত সরদার প্রভাব দেখিয়ে মিমাংসার কথা বলে। পরে শালিসে বিচার না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটির পিতা থানায় হাজির হয়ে জেনাত সরদারকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই রাতেই এসআই ফারুক ও এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত জেনাত সরদারকে গ্রেফতার করে।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে অভিযুক্ত আসামী জেনাত সরদারকে শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
