বাংলাদেশে নেতা তো একজনই, বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেব, নেতার কথা বলেন? আরে নেতা তো বাংলাদেশে একজনই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একমাত্র নেত্রী যিনি এই দেশে দীর্ঘ নয় বছর সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন।’

 

আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি এসব কথা বলেন।

 

খালেদা জিয়া সম্পর্কে ফখরুল আরও বলেন, ‘এখনো গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে তিনি গৃহবন্দী হয়ে আছেন। মিথ্যা মামলায় তাকে বেআইনিভাবে সাজা দেয়া হয়েছে।’

 

আওয়ামী লীগ সরকার টিকতে পারবেনা দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘পৃথিবীতে কোনো স্বৈরশাসক, একনায়ক টিকে থাকতে পারেনি। জনতার উত্তাল রোষে তাদের পরাজয় বরণ করতে হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না। তাদেরকে খুঁজে পাওয়া যাবে না।’

 

তিনি বলেন, বিএনপি জেগে উঠছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে, এতে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। সে জন্য আবার তাদের (সরকার) হৃৎকম্প উপস্থিত হয়েছে। এ জন্য তারা বিএনপির ওপর চড়াও হয়ে আ.ক্র.মণ করছে। সে জন্য আবারও ঘরে ঘরে গিয়ে পুলিশি আ.ক্র.মণ চলছে। হয়.রানি হচ্ছে, তল্লাশি চলছে।

 

নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘রাস্তায় নেমে স্লোগান দিতে হবে জোরে জোরে। তাহলেই হবে কাজ। সেটার জন্য প্রস্তুতি নাও। সময় এসেছে উঠে দাঁড়ানোর। সময় এসেছে সরকারকে পরিষ্কার করে বলে দেওয়ার যে তোমাকে আমরা আর চাই না। এখন বিদায় নিতে হবে এবং নির্বাচন দিয়ে দিতে হবে।’

 

সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, একটি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ফখরুল বলেন, ‘১৯৭৫ সালে যখন বাকশাল হয়েছিল, তার আগে এক ব্যক্তির পূজা চলছিল। আজকে আবার একইভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। গত মঙ্গলবারের পত্রিকা দেখলে বোঝা যায়, কীভাবে সব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আবার তারা পুরোনো স্লোগান নিয়ে এসেছে, এক নেতা এক দেশ, হাসিনার বাংলাদেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *