বিনোদন ডেস্ক- টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় সংসারও যে ভেস্তে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। স্বামী রোশান সিং চাইছেন সংসারটা নতুন করে গড়তে। কিন্তু শ্রাবন্তী পাকাপাকি—আর করবেন না সংসার। তবে কেন সম্পর্ক ভাঙছে, তা নিয়ে প্রকাশ্য হননি কেউই।
তবে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আবারও সংবাদমাধ্যমে কথা বলেছেন রোশান সিং। তিনি শ্রাবন্তীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন। শ্রাবন্তী নাকি পরিচিতজনদের কাছে বলে বেড়াচ্ছেন, রোশান তার কাছ থেকে টাকা চুরি করেছেন; শারীরিকভাবে অনেক মোটা এবং যৌ.ন স.ঙ্গ.মে অক্ষম।
এসব অভিযোগের বিপরীতে শ্রাবন্তী সরাসরি কিছু বলেননি। তবে ইঙ্গিতে জবাব দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে লেখা রয়েছে, ‘সে (নারী) ছিল ক্ষমাশীল। তার হৃদয় ছিল অনেক বড়। মানুষকে ছেড়ে যাওয়া কাকে বলে, সে জানতই না। কারণ যাদের সে ভালোবাসে, তাদের মধ্যে শুধু ভালোটাই দেখতে পছন্দ করে সে। অনেকটা পথ অতিক্রম করা পর্যন্ত এটা ছিল। যারা তার হৃদয় ভেঙেছে, তাদের ছেড়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনও বিকল্প ছিল না।’
এই লেখাটি অজ্ঞাত কোনো লেখকের। তবে নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করে শ্রাবন্তী কী বোঝাতে চাইলেন? ধারণা করা হচ্ছে, রোশানের অভিযোগের বিপরীতেই পরোক্ষভাবে জবাব দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। প্রথম দিকে তাদের সংসারে সুখ-আনন্দের অভাব ছিল না। তবে গত বছরের মাঝামাঝি সময়েই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শেষ দিকে রোশানের বাড়ি থেকে বেরিয়ে আসেন শ্রাবন্তী।
গত জুন মাসে আইনিভাবে রোশান চেষ্টা করেন শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করার। ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন তিনি। এরপর গত সেপ্টেম্বর মাসে শ্রাবন্তী কলকাতার আলিপুর আদালতে উপস্থিত হয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। তিনি যেকোনোভাবে এই সম্পর্ক থেকে বের হতে চান।
