‘আমি চাই তুমি থাকো’, অনুরোধ যশের

বিনোদন ডেস্ক- নায়ক যশ আর নায়িকা নুসরাতের প্রেম যেন দিন দিন বেড়েই চলছে। এখন তারা প্রকাশ্যেই একে-অপরের ছবিতে কমেন্ট করেন। সেখানে রাগ-অভিমান করছেন, আবার প্রেমও দেখাচ্ছেন।

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন যশ। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমি চাই তুমি থাকো’। আর নিজের ছেলের বাবার সেই অনুরোধ ফেলতে পারেননি নুসরাতও। ভালোবাসা দিয়ে সম্মতি প্রকাশ করেছেন!

 

ইনস্টায় শেয়ার করা সেই রিল ভিডিও ধারণ করেছেন যশ তার নিজের বাড়ির ছাদে। যদিও সেটি নুসরাত ধারণ করে দিয়েছেন কিনা, সে ব্যাপারে কিছু লেখা হয়নি। ভিডিওটির ক্যাপশনে লিখতে দেখা গিয়েছে, ‘নিড ইউ টু স্টে’। নুসরাত সেই ভিডিওতে লাইক দিয়ে নিজের পছন্দ জাহির করেছেন।

 

সপ্তাহখানেক আগেই সামনে এসেছে নুসরাতের ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেট। যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে নুসরাতের ছেলের বাবা যশ। নুসরাতও যশের সঙ্গে হাজির হয়েছিলেন ‘চিনে বাদাম’র মহরতে। যেখানে তাকে দেখা গিয়েছিল সিঁদুর মাথায় দিয়ে।

 

সূত্রের খবর, গত বছরই বিয়ে করেন যশ আর নুসরাত। যদিও এ ব্যাপারে কেউ মুখ খুলেননি এখনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *