বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান ব্যক্তিজীবনে সিঙ্গেল আছেন। এছাড়া এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তত নন তিনি। এফডিসিতে শিল্পী সমিতির অফিসে বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা জানান জায়েদ খান।
জায়েদ খান বলেন, আমার বাবা মারা গেছেন ছয়মাস হলো, বাবা বলতেন বিয়ে করতে। এখন আমার মা ও বড় ভাইয়েরাও বলেন বিয়ের কথা। কিন্তু আমি মনে করি এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তত নই আমি। তাই আপাতত বিয়ের কথা ভাবছি না।
নিজের ব্যাপারে জায়েদ খান বলেন, আমি বেসিক্যালি সিঙ্গেল, আমার আপাতত কোনো গার্লফ্রেন্ড নাই। অনেক মেয়েই আমার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তাদেরকে বলি সমিতিতে এসে দেখা করতে, নাহলে আবার বিতর্ক তৈরি হবে।
তিনি বলেন, সিনেমার মানুষজনের সাথেই প্রেম করেছি, মিথ্যা বলব না। তবে এত বেশি প্রেম আমি করিনি। তবে প্রেম আমার কাছে শ্বাশত। প্রেম মানে আমার কাছে নোংরামি না।
আপনি বলছেন, এখন ব্রেকআপে আছেন। প্রেম নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে জায়েদ খান বলেন, আমার বাবা নাই, মারা গিয়েছেন। বাবার খুব স্বপ্ন ছিল বউ দেখার। সবাই একটাই প্রশ্ন করে বিয়ে করব কবে? আমার মাও একই প্রশ্ন করেন।
তিনি বলেন, আমার বিয়ের বয়স এখনও হয়নি। বিয়ে নিয়ে কিছু ভাবছি না। প্রেমে আবার পড়তেও পারি, বলা যায় না। আমার প্রেমটা হুট করেই হয়ে যায়। ঘন ঘন না, একটা ব্রেকআপের পর অনেকদিন গ্যাপ হয়। পরে ভালোলাগার পর আবার ভালোলাগা শুরু হয়। এটার জন্য হয়তো একটু সময় নিতে হবে। যাকে-তাকে আমার ভালো লাগে না।
