নাগরপুরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৩ হাজার গাছের চারা বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে টাংগাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটুর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহ সভাপতি বাবুল হোসেন সাগর সহ বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহ ব্যাপী প্রায় ৩,০০০ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *