নান্দাইলে অটোরিকশা উল্টে প্রাণ গেল শিশুর

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মসিংহের নান্দাইলে অটোরিকশা উল্টে মুজাহিদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শিশু মুজাহিদ ওই ইউনিয়নের খানপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের শিশু মুজাহিদ। যত্ন প্রকল্পের আওতায় টাকা পেতো সে। আজ জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলিয়া মাদ্রাসায় টাকা বিতরণ চলছে। সেই টাকা উঠানোর জন্য তার মায়ের সাথে অটোরিকশা যোগে সেখানে যাওয়ার সময় সিডষ্টোর মোড়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে উল্টে পড়ে যায়।

 

এতে শিশুটি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *