Home দেশের খবর নবীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার

0
206

এম এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামে ফয়ছল আহমেদ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ লাশ উদ্ধার করে। ফয়ছল আহমেদ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের সাবুল আহমদের ছেলে।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফয়ছল আহমেদের মানসিক সমস্যা ছিল। প্রতিদিনের ন্যায় কৃষি ক্ষেতে কাজ করতে যায় ফয়ছল। হঠাৎ করে কাজ থেকে ফিরে ঘরের পাকা পিলারের সাথে রশি দিয়ে ফাঁস দেয় ফয়ছল।

 

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঝুলন্ত অবস্থায় ফয়ছলের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ফয়ছলের মানসিক সমস্যা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যা থেকেই আত্মহত্যা করেছে ফয়ছল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here