Home দেশের খবর হাতীবান্ধায় কৃষককে কুপিয়ে হত্যা

হাতীবান্ধায় কৃষককে কুপিয়ে হত্যা

0
108

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আব্দুল মালেক (৪০) নামের এক কৃষককে নিজ বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮’টার দিকে ঐ উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামের ২নং ওয়ার্ডে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ঐ এলাকার বারেক মিয়ার ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে রবিবার রাতে কারেন্ট না থাকায় বাড়ির বাহিরে বসে ছিলেন আব্দুল মালেক। এসময় দুর্বৃত্তরা পিছন থেকে এসে এক কোপে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় হত্যা কান্ডের এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় নি।

 

তবে আব্দুল মালেকের পরিবারের লোকজনদের সাথে কথা বলে তদন্ত করা হচ্ছে বলে লালমনিরহাট সিনিয়র সহকারী পুলিশ সুপার বি- সার্কেল তাপস সরকার হত্যা কান্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here