Home বিনোদন ‘শ্রাবন্তীর জীবনে এত দ্রুত আরেকজন চলে আসবে, ভাবতে পারিনি’, মুখ খুললেন রোশান

‘শ্রাবন্তীর জীবনে এত দ্রুত আরেকজন চলে আসবে, ভাবতে পারিনি’, মুখ খুললেন রোশান

0
66

বিনোদন ডেস্ক- প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেন না টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তার স্বামী রোশান সিং। তাই মানসিক দূরত্ব অনেক আগেই হয়েছিল। এবার কাগজে কলমে তিন নম্বর বিয়ের পাঠ চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী।

 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কলকাতার আলিপুর আদালতে বিয়ে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন ‘শিকারি’-খ্যাত এ তারকা। যদিও রোশান আগে থেকেই সংসার করতে চাইছেন। কিন্তু কোনোভাবেই এই সংসার টিকিয়ে রাখতে রাজি নন শ্রাবন্তী।

 

ভালোবেসে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বিয়ের পর তাদের ঝলমলে সুখের সংসার ছিল। দু’জনের পরিবারের মধ্যেও ছিল দারুণ বন্ধন। কিন্তু হঠাৎ কী এমন হলো, যার কারণে রোশানের সঙ্গে থাকতেই চাইছেন না এ অভিনেত্রী?

 

নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে রোশান সিং এক সাক্ষাৎকারে বলেছেন, যখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম করতাম, তখন শরীরের প্রচুর যত্ন নিতাম। সংসার শুরু করার পর আমি মোটা হয়ে গিয়েছিলাম। আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম। যে রোশনকে শ্রাবন্তী পছন্দ করেছিল, সেই রোশন আর আমি ছিলাম না। এটার জন্য ওর খারাপ লাগছিল হয়ত।

 

গত বছরের লকডাউনের সময়ও জমিয়ে সংসার করেছিলেন রোশান-শ্রাবন্তী। কিন্তু আচমকা শ্রাবন্তীর মধ্যে পরিবর্তন দেখতে পান রোশান। তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম, ও স্পেস চাইছে। আলাদা থাকতে চাইছে। আমি ভেবেছিলাম, কিছু দিন একটু আলাদা থাকি আমরা। কিন্তু সেই স্পেসে অন্য কেউ চলে আসবে, ভাবতে পারিনি।

 

জানা যায়, শ্রাবন্তী এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করেন। তাদের বসবাস একই আবাসনে। প্রায়শই একান্তে সময় কাটান তারা। কিছু দিন আগে অভিরূপের জন্মদিনে নিজের বাসায় ডেকে কেক কাটেন শ্রাবন্তী। এমনকি একটি হীরের আংটিও উপহার দেন তাকে।

 

শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০০৩ সালে বিয়ের পর ২০১৬ সাল পর্যন্ত তারা সংসার করেন। এরপর বিবাহবিচ্ছেদ করে একই বছর মডেল কৃষাণ বিরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তবে এক বছর না যেতেই সংসারটি ভেঙে যায়। এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here