Home বিনোদন নুসরাতের ছেলের জন্য কেক পাঠালেন প্রভা!

নুসরাতের ছেলের জন্য কেক পাঠালেন প্রভা!

0
147
nusrat n324n

বিনোদন ডেস্ক- বহু বিতর্কের মধ্যে দিয়েই গতমাসে সন্তানের জন্ম দিয়েছিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। গত জুন মাসে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর অভিনেত্রী সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকার করায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে।

 

তবে সে সমস্ত বিতর্ককে আপাতত পেছনে ফেলেছেন নুসরত। সন্তান ঈশানের বাবা হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে। এবার যশের সঙ্গেই ছেলে ঈশানের এক মাসে পদার্পণ করার আনন্দে কেক কেটে সেলিব্রেশনে মাতলেন অভিনেত্রী।

 

ঈশানের ১ মাস বয়স উপলক্ষে এই কেক পাঠিয়েছেন নুসরাতের ঘনিষ্ঠ বান্ধবী প্রভা আগারওয়াল। আকাশি রঙের কেকটির উপর রয়েছে মেঘ, চাঁদ, তারা ইত্যাদি। এছাড়া একটি ছোট্ট টেডিও শুয়ে আছে। রয়েছে ঈশানের নাম এবং ‘হ্যাপি ফার্স্ট মান্থ’ কথাটি।

 

কেকের ছবি নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ট্যাগ দিয়েছেন বান্ধবী প্রভা আগারওয়ালকে। এর আগে ঈশান জন্মের পরও অনেকগুলো উপহার পাঠিয়েছেন প্রভা।

 

গত জুন মাসে খবর ছড়ায়, নুসরাত জাহান মা হতে যাচ্ছেন। তখনই তার প্রাক্তন স্বামী নিখিল জৈন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি এই সন্তানের বাবা নন। এরপর থেকে নানা গুঞ্জন, আলোচনা, সমালোচনায় ঘিরে ছিল নুসরাতের মা হওয়ার ইস্যু। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি মা-ও হয়েছেন। কিন্তু এখনো অব্দি সরাসরি নিজ মুখে ছেলের পিতৃপরিচয় নিয়ে কিছু বলেননি অভিনেত্রী।

 

যদিও এরই মধ্যে নুসরাতপুত্র ঈশানের বাবার নাম জেনে গেছে সবাই। কেননা কলকাতা পৌরসভায় ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়ে বাবার নামের স্থলে প্রেমিক যশ দাশগুপ্তের নাম লিখেছেন নুসরাত। সেই তথ্য প্রকাশ্যে আসার পর আর কোনো জল্পনা অবশিষ্ট নেই। শুধু তাই নয়, যশের নামের সঙ্গে মিল রেখে ছেলের নামও রেখেছেন নুসরাত। সেটা থেকেও নেটিজেনরা সমীকরণ মিলিয়ে নিয়েছে।

 

এদিকে মা হওয়ার পর পুনরায় কাজে ফিরেছেন নুসরাত। ফটোশুটে অংশ নিয়েছেন, গিয়েছেন শোরুম উদ্বোধনেও। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে শুটিংয়ে যাচ্ছেন ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ নামের একটি সিনেমার। এখানে তিনি অভিনয় করবেন সোহম চক্রবর্তীর সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here