বাসর ঘরে থাকা নিয়ে মনমালিন্য, অভিমানে বরের আত্মহ.ত্যা

নজর২৪, পঞ্চগড়- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নববধূকে বাসর ঘরে রেখে গলায় ফাঁ.স এক যুবকের আত্মহ.ত্যার খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম বাবুল হোসেন (১৯)। তিনি চরতিস্তাপাড়া এলাকার সফিজুল ইসলামের ছেলে।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল হোসেন ২৪ সেপ্টেম্বর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দিনবাজার এলাকার সবার উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে বাড়িতে ফেরেন। এদিকে রাতে বর-কনে ও কনের সাথে আসা তার দাদী (দানিবুড়ি) শামসুন্নাহা, বরের দুলাভাই (হুসেন) ও দুটি বাচ্চা তারা সবাই বাসর ঘরে ছিল।

 

এসময় বাসর রাতে সকলকে নিয়ে এক ঘরে থাকায় পরিবারের সদস্যদের সাথে বাবুলের মনোমালিন্য হয়। এরপর তারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোররাতে পরিবারের লোকজন বাবুলকে রান্নাঘরের সরের সাথে ঝুলতে দেখে।

 

এদিকে, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালে খবর পাই বিয়ের রাতেই বাবুল নামে ওই যুবক গলায় ফাঁ.স দিয়ে আত্মহ.ত্যা করেছে। লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করেনি। তবে নিয়ম অনুসারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *