Home দেশের খবর উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষক গ্রেফতার

উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষক গ্রেফতার

0
252

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক রুবেল রানা নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

অভিযুক্ত রুবেল রানা পঞ্জক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র।

 

জানাযায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামের ওই প্রবাসীর স্ত্রীর মেয়েকে একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র কলেজপড়ুয়া ছাত্র মোঃ রুবেল রানা প্রাইভেট পড়াতো। এই সুযোগে রুবেল ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী মেয়েকে তার কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়।

 

পরে গত ২৩ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকায় রাত ৯টার দিকে চুপিসারে ছাত্রীর মায়ের শয়ন কক্ষে ঢুকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

এসময় ওই গৃহবধূর চিৎকারে এলাকার জনসাধারণ এগিয়ে এসে অভিযুক্ত রুবেলকে হাতেনাতে আটক করে। পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষণের স্বীকার গৃহবধু উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করে। একই দিন পুলিশ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহেব গনি জানান, মামলার বাদীকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here