Home বিনোদন বাংলাদেশি সিনেমা থেকে সানি লিওনকে বাদ দেওয়ার কারণ জানা গেল

বাংলাদেশি সিনেমা থেকে সানি লিওনকে বাদ দেওয়ার কারণ জানা গেল

0
304
sani n

বিনোদন ডেস্ক- ঢালিউড মাতাতে বাংলাদেশি সিনেমায় যুক্ত হয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। বাংলাদেশের ‘বিক্ষোভ’ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি গত সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

 

জানা গেছে, ‘বিক্ষোভ’ সিনেমা থেকে সানি লিওন অভিনিত গানটি বাদ দেওয়া হয়েছে। গত সপ্তাহে সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেওয়া হয়। তবে জমা দেওয়া অংশে নেই সানির গানটি। কিন্তু কেন??

এ বিষয়ে পরিচালক শামীম আহমেদ রনি বলেন—‘আমরা হুট করেই সানি লিওনের শিডিউল পেয়েছিলাম। তখন শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। তাড়াহুড়ার কারণে অনুমতি নেওয়ার সময় পাইনি। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে সিনেমা থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।’

 

অবশ্য সানিপ্রেমীদের একেবারে হতাশ করেননি পরিচালক। কারণ পরবর্তী আরেকটি বাংলা সিনেমায় রাখা হবে সানি এই আইটেম গান। শামীম আহমেদ রনি বলেন, ‘শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল কলকাতায় একটি সিনেমা প্রযোজনা করছে। এতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা। এই সিনেমায় রাখা হবে সানির এই গান।’

 

‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন—কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here