Home দেশের খবর ঢাকা গোপালপুর বিএমজিটিএ’র জেলা সম্মেলন ও কমিটি গঠন

গোপালপুর বিএমজিটিএ’র জেলা সম্মেলন ও কমিটি গঠন

0
151

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সহকারি অধ্যাপকের অনুপাত প্রথা বাতিল, সম্মানজনক বাড়ী ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)’র টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহকারি অধ্যাপক কে.এম. শামীম হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএমজিটিএ’র সভাপতি মো. হারুন-অর-রশিদ।

 

জেলা সদস্য সচিব মো. এলিন তালুকদারের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাদরাসা শিক্ষক সমিতির জেলা সভাপতি আব্দুল আলীম আকন্দ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহবায়ক দেলোয়ার হোসেন, বিএমজিটিএর স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আলম ও মেহেদী হাসান সরকারসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

 

পরে সহকারি অধ্যাপক কে.এম. শামীম হোসেনকে সভাপতি ও এলিন তালুকদারকে সাধারন সম্পাদক করে ১০সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here