বিনোদন ডেস্ক: সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন।
মূলত মিউজিক ভিডিও দিয়ে শোবিজে পা রেখেছেন এই সুদর্শনী অভিনেত্রী। পরে নাটকে নিয়মিত হয়েছেন। দর্শক হৃদয়ে স্থান করে নিতে সময় নেননি। সিনেমা করেও সফলতার মুখ দেখেছেন। ‘দেবী’ ছবি করে প্রশংসিত হয়েছেন।
ক্যারিয়ারে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মধ্যে প্রিয়দর্শিনী এই অভিনেত্রী ২০১৮ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন বন্ধু ও প্রেমিক হারুনুর রশীদ অপু। সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। ২০২০ সালেই আলাদা হয়ে যান তারা।
এরপর থেকে একাই রয়েছেন ফারিয়া। বিচ্ছেদ যাতনায় কিছুদিন আড়ালে থেকে আবারও পুরোদমে কাজে ফিরেছেন। নুসরাত ফারিয়া সোস্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। সুযোগ পেলেই ঢুঁ মারেন ফেসবুকে। ভক্তদের মন্তব্যের সাড়াও দেন।
সর্বশেষ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এক স্ট্যাটাসে অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, কেউ যদি কোন বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না! বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরও অনেক কিছু আছে !
তিনি বলেন, বিয়েই জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেমন পরিবার, ক্যারিয়ার, পড়াশুনা, বন্ধুবান্ধব এগুলাও জীবনের একেকটা পার্ট! এখন সবাই বিয়ে নিয়ে কমেন্ট করে , যা নিয়ে পোস্ট দেই, কমেন্ট করে “বিয়ে করবেন কবে”!!!
কিন্তু বিয়ে করলে আবার বলবে, “আপনাদের তো বিয়ে টিকে না”, “আবার কবে ছাড়বেন”, “বারোভাতারি” , “মিডিয়ার মানুষ খারাপ, তাদের খালি বিয়ে হয়” ! যেই লোক শখ করে বিয়ে করবে, এইসব কমেন্ট দেখে বিয়ের দিনই ভেগে যেতে পারে!
আর মাশাল্লাহ্ আমাদের সাংবাদিক ভাইরা যেই সুন্দর শিরোনামে সংবাদ প্রকাশ করবেন !!! সেইটা আর না বলি। দয়া করে আমার বিয়ে নিয়ে আর কমেন্ট কইরেন না। Been there , done that !!! শখ মিটে গেছে …
প্রসঙ্গত, গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু। এদিন নৌকায় ভেসে ভেসে পরীর বেশে বিয়ের আসরে হাজির হলেন নববধূ শবনম ফারিয়া! অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এলেন বর হারুন অর রশিদ অপু। এমন নান্দনিক বিয়ের আয়োজন এর আগে কোনো শিল্পীকে ঘিরে হয়নি আগে। কিন্তু সেই সংসার ভাঙ্গে গত বছরের ২৭ নভেম্বর।
