প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২২সেপ্টেম্বর) বিকেলে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সার ও বীজ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহ্ধসঢ়;সানুল ইসলাম টিটু।

 

উপজেলার কৃষি এসএপিপিও কর্মকর্তা রাজিব কুমার সূত্রধরের পরিচালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা ও নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস প্রমুখ।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলার নদীর উপকূলবর্তী চর অঞ্চলের প্রায় ২২০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *