অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি।
প্রধানবক্তা ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেল প্রমুখ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, দ্রুত সময়ের মধ্যে সকল উপজেলা শাখার সম্মেলন শেষ করেই জেলা যুবলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
