Home বিনোদন দোয়া চাই, সারাজীবন যেন আমাদের ভালোবাসা বজায় থাকে: ইভা

দোয়া চাই, সারাজীবন যেন আমাদের ভালোবাসা বজায় থাকে: ইভা

0
182

বিনোদন ডেস্ক- ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীত শিল্পী ইভা রহমান। গেল ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। ইভার বর্তমান স্বামীর নাম সোহেল আরমান। তিনি পেশায় ব্যবসায়ী।

 

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে ইভা বলেন, ‘ঘরোয়া পরিবেশে আমি বিয়ে করেছি। অতীত অধ্যায় শেষ, এখন থেকে আমি ইভা আরমান। নতুন দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন আমাদের ভালোবাসা বজায় থাকে সেই দোয়া চাই সকলের কাছে।’

 

আলাপচারিতায় ইভা জানিয়েছেন, ‘২০১২ সাল থেকে মাহফুজুর রহমান এবং আমি আলাদা থাকা শুরু করি। দীর্ঘ ৯ বছর পর আমাদের ডিভোর্স হয়েছে। চলতি বছরের ৪ জুন বিবাহ বিচ্ছেদ হয়েছে; ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ডিভোর্স সার্টিফিকেট হাতে পেয়েছি।’

 

২০০৩ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করে শেখ উর্মি আরমান ইভা থেকে ইভা রহমান নামে পরিচিত পান তিনি।

 

জানা গেছে, নতুন স্বামী সোহেল আরমানের সঙ্গে ইভার আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রেই তারা সম্পর্কে জড়ান এবং বিয়ে করেছেন। বর্তমানে তার সঙ্গে গুলশানে সংসার করছেন এই কণ্ঠশিল্পী।

 

ইভার গাওয়া গানের অ্যালবাম সংখ্যা ৩০টির মতো। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’, ‘মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে এবং দেশের বাইরের লোকেশনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here